সকাল ৬:৪৮ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

এফএও প্রতিনিধির সঙ্গে পরিবেশ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রতিনিধি জিয়াকুন শি। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এফএও-এর ঢাকা অফিস জানায়, বৈঠকে জলবায়ু সহনশীলতা, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যৌথ উদ্যোগ, অগ্রাধিকার নির্ধারণ এবং উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নীতি সহায়তা, সক্ষমতা উন্নয়ন এবং কার্যকর কর্মসূচি বাস্তবায়নে এফএও তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই বৈঠক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুই পক্ষের শক্তিশালী অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার উপস্থিত ছিলেন।