ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে নরেন্দ্র মোদি এই শুভেচ্ছা জানান।
চিঠিতে তিনি বলেন, “ভারতের জনগণ এবং ভারত সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন, “গত এক মাস ধরে ভারতের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং উপবাস ও প্রার্থনার মাধ্যমে পবিত্র সময় কাটিয়েছেন। ঈদুল ফিতর উদযাপন আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব ও ঐক্যের চিরন্তন মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের জন্য প্রার্থনা করি। পাশাপাশি, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও দৃঢ় হোক।”





