সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী-কে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাকারিয়া-কে নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, গত বছরের ২ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে ড. নূরুন্নাহার চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।
অপরদিকে, গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালনকালে জাকারিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদায়ন করা হয়। পরে তাকে পরিকল্পনা কমিশনে সংযুক্ত করা হয়েছিল।






