পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, কোরবানিকৃত পশুর মধ্যে রয়েছে-
- গরু ও মহিষ: ৪৮ লাখ ৬৪ হাজার ১৫৮টি
- ছাগল ও ভেড়া: ৪৫ লাখ ২ হাজার ২৩৩টি
- অন্যান্য পশু: ১ হাজার ২৭টি
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ৮টি বিভাগের তথ্য একত্র করে এই প্রাথমিক হিসাব প্রস্তুত করা হয়েছে।






