সকাল ৬:০৯ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনা-এর রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সেসা।

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে হুমায়ুন কবির বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, কৃষিখাতে সহযোগিতা জোরদার এবং ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জাতিসংঘের আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন-এর সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন জানানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।