সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বাংলাদেশ-আজারবাইজান কৃষি সহযোগিতা জোরদারে ১৯ এপ্রিল বৈঠক

কৃষিখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও আজারবাইজান-এর মধ্যে প্রস্তুতকৃত হালনাগাদ খসড়া চুক্তি নিয়ে আগামী ১৯ এপ্রিল একটি সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উপসচিব সুস্মিতা ইসলাম সই করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ এপ্রিল বেলা ১১টা ৩০ মিনিটে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ।

সভায় দুই দেশের কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণ, প্রযুক্তি বিনিময় এবং যৌথ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।