সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

এলএনজি সরবরাহ কমায় তিতাস গ্যাস এলাকায় চাপ কম থাকবে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি কমে গেছে।

এ পরিস্থিতিতে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ পুরো তিতাস গ্যাস সিস্টেমে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।