প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের জন্য সরকারি পরিপত্র জারি করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে জানায়, দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়, ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালন করা হবে। তবে এ দিনটি সরকারি ছুটির অন্তর্ভুক্ত নয়।
এর আগে ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে ৭ নভেম্বরকে পুনরায় রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী দিনটি এখন থেকে সরকারি ছুটির দিন হিসেবেও বিবেচিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানান, দীর্ঘ বিরতির পর দিবসটি আবার রাষ্ট্রীয় মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।






