সকাল ৬:১২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

যুক্তরাষ্ট্র ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ঘোষণা, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে।

শনিবার (২৫ এপ্রিল) মার্কিন দূতাবাস ঢাকা ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণের হার বেশি, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে স্পষ্ট করা হয়েছে, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার আওতায় পড়বে না।

এ সিদ্ধান্ত ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বিভিন্ন দেশের অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণের হার তুলে ধরেন। সেখানে বাংলাদেশ ১২০টি দেশের মধ্যে ১৯তম অবস্থানে ছিল।

তালিকায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪.৮ শতাংশ কোনো না কোনোভাবে সরকারি সহায়তা গ্রহণ করে। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশও ওই তালিকায় রয়েছে-যেমন ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল।