সকাল ৬:১৫ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা উন্নয়নে ১৯ সুপারিশ ইইউ পর্যবেক্ষণ মিশনের

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার মানোন্নয়নে ১৯টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকারভিত্তিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাবে বলে আশা প্রকাশ করেছে ইইউ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে এসব সুপারিশ তুলে ধরেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে এই সুপারিশগুলো প্রণয়ন করা হয়েছে। তবে এবারের নির্বাচনে কোনো ধরনের “ইঞ্জিনিয়ারিংয়ের” (অনিয়ম বা ফলাফল প্রভাবিত করার) অভিযোগ মিশনটি পায়নি বলেও জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন গত বছরের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করছে। নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।