সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

মিরপুর, দারুসসালাম ও আদাবর থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে অন্য ইউনিটেও দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায় বদলি করা হয়েছে। পাশাপাশি লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানার ওসি এবং মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া দারুসসালাম থানার ওসি এস এম জাকারিয়া এবং আদাবর থানার ওসি জিয়াউর রহমানকে বদলি করে গোয়েন্দা (ডিবি) বিভাগে সংযুক্ত করা হয়েছে।

এর আগে ভুক্তভোগীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে।