প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৭ মে) এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনা কায়সারকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে তাকে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।






