সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ঈদুল আজহা উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ, শিগগিরই মুক্তির আদেশ

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।

মুক্তির আদেশপ্রাপ্ত বন্দিরা হলেন- ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় মানবিক কারণে তাদের সাজা মওকুফ করা হয়েছে। সংশ্লিষ্ট কারাগার থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাদের মুক্তি কার্যকর করা হবে।