ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে। আগামীকাল সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসার ক্ষেত্রে দুই দিনের প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছে দূতাবাস।
রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসের অধীন সব অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের জন্য নতুন দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ভিসা আবেদন নিষ্পত্তির সময় কমবে এবং আবেদনকারীরা আরও দ্রুত সেবা পাবেন।
নতুন এই ব্যবস্থা ১ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীদের দূতাবাসের অভিবাসী ভিসা বিভাগের নির্দেশনা ও সংশ্লিষ্ট ক্যাটাগরির তথ্য পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের এই উদ্যোগ অভিবাসী ভিসা আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষা কমাতে এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।






