পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
এছাড়া দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়ন ও করণীয় নির্ধারণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।






