ভোর ৫:৩৭ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ বিল পাস

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিলে বলা হয়েছে, বিসিএসসহ সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। তবে যেসব পদে আগে থেকেই বেশি বয়সসীমা নির্ধারিত আছে, সেখানে সেই নিয়মই বহাল থাকবে। প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োগ এ আইনের বাইরে থাকবে।

সরকারের মতে, শিক্ষিত বেকারদের সুযোগ বাড়ানো ও শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।