সকাল ৬:১৮ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

হামের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট, শুনানি সোমবার

দেশে হামের সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। এর আগে গত ২ এপ্রিল রিটটি দায়ের করা হয়, যেখানে হামের কারণে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে।

এদিকে হামের টিকার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ দেন।

নোটিশে বলা হয়, টিকার ঘাটতির কারণে দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।