২০০৮-০৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ মোট ৮৫.৯৯৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরে তিনি জানান, একই সময়ে ২২ বিলিয়ন ডলার ঋণের আসল এবং ৮.৬ বিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের অপরিশোধিত বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭.২৭৯ বিলিয়ন মার্কিন ডলার।






