সকাল ৬:০৯ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

পাটের ব্যাগ ও ইউনিফর্ম পাবে প্রথম শ্রেণির শিক্ষার্থীরা

দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই সুবিধা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় এক লাখ শিক্ষার্থী এতে অন্তর্ভুক্ত হবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে এবং পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এটি সম্প্রসারণ করা হবে।

মাহদী আমিন বলেন, এ উদ্যোগের মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমিয়ে আনার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহারেও শিশুদের উৎসাহিত করা হবে।