দুপুর ২:১৭ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

স্ত্রীর কারণে বরখাস্ত হলেন নেপালের শ্রমমন্ত্রী

দায়িত্ব নেওয়ার এক মাস না পেরোতেই মন্ত্রিসভায় কঠোর পদক্ষেপ নিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষামন্ত্রী দীপক শাহ-কে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযোগ রয়েছে, দীপক শাহ ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেন। বিষয়টি নিয়ে তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রধানমন্ত্রী’র দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি।

দলের সভাপতি রাবি লামিচানে এক চিঠিতে উল্লেখ করেন, এ ধরনের পদক্ষেপ দলের নীতি ও ভাবমূর্তির পরিপন্থী এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দলের গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে অপসারণের সুযোগ রয়েছে বলে জানানো হয়। সেই প্রেক্ষিতেই তদন্ত কমিশনের সুপারিশে মন্ত্রীকে পদচ্যুত করেন প্রধানমন্ত্রী।

এদিকে একই ঘটনায় স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।