বিকাল ৪:১৯ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া, প্রথম নারী সেনাপ্রধান সুসান কোয়লি

নিজেদের ১২৫ বছরের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (১৩ এপ্রিল) দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সামরিক নেতৃত্বে পরিবর্তনের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়লি-কে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর জয়েন্ট ক্যাপাবিলিটিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সিমন স্টুয়ার্ট ২০২২ সালের জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

চার দশকেরও বেশি সময় ধরে সেনাবাহিনীতে কর্মরত সুসান কোয়লি তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে অস্ট্রেলিয়ার হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

এ বিষয়ে অ্যান্থনি আলবানিস এক বিবৃতিতে বলেন, “আগামী জুলাই থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমরা একজন নারী সেনাপ্রধান পাচ্ছি।”