বিকাল ৪:১৯ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ দাবি ট্রাম্পের, চীনের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালি “স্থায়ীভাবে উন্মুক্ত” করায় চীন “খুবই খুশি”।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনোই অবরুদ্ধ হবে না।

ট্রাম্প লিখেছেন, তিনি এই সিদ্ধান্ত বিশ্বের পাশাপাশি বিশেষভাবে চীনের জন্যও নিয়েছেন এবং ভবিষ্যতে আর এ ধরনের অবরোধ হবে না।

তিনি আরও দাবি করেন, চীন ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হচ্ছে।

তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেও জানিয়েছে, তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না।