বিকাল ৪:২০ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইতালি

দখলদার ইসরায়েল-এর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালি-এর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় ইতালি ও ইসরায়েল পরস্পরের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণায় সহযোগিতা করত।

ইতালির বার্তাসংস্থা আনসা জানায়, প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে।”

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সহিংসতা এবং ইরান-এ সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন বাড়ছে।

এর আগে স্পেন-ও ইসরায়েলে যুদ্ধাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এবার ইতালির এমন সিদ্ধান্তে ইউরোপীয় দেশগুলোর অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।