বিকাল ৫:৪৪ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ইরানের হামলার পর কাতারের শিল্পাঞ্চলে আগুন

ইরানের হামলার পর কাতারের একটি শিল্পাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল প্রায় ৬টা ৪৫ মিনিটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রাস লাফফান শিল্পাঞ্চলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে কাতার জানিয়েছিল, লাস রাফফানের গ্যাস অবকাঠামোয় হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু কয়েক ঘণ্টা পর নতুন করে ওই শিল্পাঞ্চলে আগুন লাগার তথ্য জানানো হয়, যা নেভাতে এখনও কাজ চলছে।