বিকাল ৪:৩৫ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত, দায় স্বীকার ইসরায়েলের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

সোমবার এক টেলিগ্রাম বার্তায় আইডিএফ জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় খাদেমি নিহত হন। তারা এটিকে ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছে।

সাম্প্রতিক সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে সাধারণত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের দাবি করার পর ইরান তা নিশ্চিত করে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে—ইরান নিজেই আগে খাদেমির মৃত্যুর খবর জানিয়েছে।

উল্লেখ্য, খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার মাত্র চার দিন পর আইআরজিসির গোয়েন্দা প্রধানের দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ জুন ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।