বিকাল ৪:২০ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশ করার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশে উন্নীত করার দায়িত্ব ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা প্রথমে চালু করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে তা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে।

তিনি আরও বলেন, বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, বগুড়া হবে একটি এডুকেশনাল হাব।

এ সময় তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। পাশাপাশি জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার বিষয়ও উল্লেখ করেন।