রাত ৩:০২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ইংলিশ মিডিয়াম স্কুলে অভিন্ন নীতিমালা চালুর উদ্যোগ :ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে।

তিনি জানান, সে লক্ষ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে, যাতে শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

বুধবার (৩ জুন) রাজধানীর দ্য আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, বরং চিন্তা, উদ্ভাবন ও নেতৃত্ব দেওয়ার দক্ষতাও অর্জন করবে।

তিনি আরও বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম-সব ধারার শিক্ষার্থীদের জন্যই জাতীয় মূল্যবোধ ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের স্টুডেন্ট এক্সিবিশন ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনার প্রশংসা করেন।