সকাল ৬:০৮ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে মোদিকে ট্রাম্পের ফোনে অভিনন্দন

পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বড় ধরনের সাফল্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

দেশাই বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফোনালাপে প্রধানমন্ত্রী মোদিকে তার দলের এই ‘ঐতিহাসিক নির্বাচনী বিজয়’ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং ভারতের নেতৃত্বে মোদির ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প মোদিকে ভারতের জন্য একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে অভিহিত করেন।

পিটিআইকে দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসের এক ফোনালাপে ট্রাম্প মোদির নেতৃত্বের প্রশংসা করে বলেছিলেন, ভারত তার মতো একজন নেতা পেয়ে ভাগ্যবান।

উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বিজেপি। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও দলটি ক্ষমতায় অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে।