ভারতে পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এবার পেট্রোলের দাম লিটারপ্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৯১ পয়সা বৃদ্ধি পেয়েছে।
এর আগে ১৫ মে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ৩ টাকা বাড়ানো হয়েছিল।
মঙ্গলবার (১৯ মে) থেকে কার্যকর নতুন দরে রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৯৭.৭৭ টাকা থেকে বেড়ে ৯৮.৬৪ টাকা হয়েছে। একইভাবে ডিজেলের দাম ৯০.৬৭ টাকা থেকে বেড়ে ৯১.৫৮ টাকা হয়েছে।
অন্যদিকে কলকাতাতে পেট্রোলের দাম ১০৮.৭৪ টাকা থেকে বেড়ে ১০৯.৭০ টাকা হয়েছে। ডিজেলের দামও বেড়ে ৯৬.০৭ টাকায় দাঁড়িয়েছে।
এছাড়া মুম্বাইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৭.৫৯ টাকা ও ৯৪.০৮ টাকায় পৌঁছেছে।
এদিকে চেন্নাইতেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সেখানে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪.৪৯ টাকা ও ৯৬.১১ টাকায় উঠেছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক সরবরাহ সংকটের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দিনে স্থানীয় বাজারেও আরও চাপ তৈরি হতে পারে।








