রাত ৩:০২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বিশ্বের বিভিন্ন দেশে আজ ঈদুল আজহা

প্রতি বছর আরবি জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বজুড়ে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করেন। তবে আরবি বর্ষপঞ্জি চাঁদনির্ভর হওয়ায় বিভিন্ন দেশে ঈদ উদযাপনের তারিখে এক দিনের পার্থক্য দেখা যায়।

চাঁদ দেখা ভিন্নতার কারণে মঙ্গলবার (আজ) ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ, ভারতসহ আরও কিছু দেশে ঈদ উদযাপন করা হবে আগামীকাল।

ধর্মীয় বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখেই মূলত ঈদুল আজহার প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়।